ইয়ারপুর উপ-নির্বাচন: নৌকার পক্ষে ৯ মেম্বার

আগের সংবাদ

ইয়ারপুরের কিশোর গ্যাং-সন্ত্রাসী নির্মূল করতে নৌকায় ভোট চাইলেন রোমান ভুইয়া

পরের সংবাদ

ইয়ারপুর উপ-নির্বাচন: যে কারণে এগিয়ে নৌকার প্রার্থী

এইচবি

প্রকাশিত :১০:৫৬ পূর্বাহ্ণ, ২২/১২/২২

হাসান ভুঁইয়া, নিজস্ব প্রতিবেদক:

সাভারের আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৯ ডিসেম্বর। এ উপ-নির্বাচনে শুধু মাত্র চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের তারিখ ঘোষণা পর থেকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সকল প্রার্থী ও তাদের সমর্থকরা। এ উপ-নির্বাচনে নৌকার মনোনীত প্রার্থীর মোশারফ হোসেন মুসা। তাকে ভোটে বিজয়ী করে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য কাজ করছেন দল মত নির্বিশেষে সকল মানুষ।

খোঁজ নিয়ে জানা যায়, ইয়ারপুর ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্যরা, বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা আগামী দিনের চেয়াম্যান হিসেবে নৌকার মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মুসাকে চান। মোশারফ হোসেন মুসা তাদের আস্থা রক্ষা করতে পারবেন বলেও তারা আশাবাদী। তাদের দাবী এই উপনির্বাচনের প্রার্থীদের মধ্যে মোশারফ হোসেন মুসাকে সবচেয়ে যোগ্য প্রার্থী। তাই তারা মুসার বিজয় নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। অনেকে বলেন, এ জয় শুধু মুসার জয় নয়, এ জয় আওয়ামী লীগের জয়। এ জয় নৌকা মার্কার জয়। তাই আমরা মোশারফ হোসেন মুসা ভাইয়ের পক্ষে কাজ করে যাচ্ছি।

দলীয় প্রার্থী হওয়া: যেহেতু মোশারফ হোসেন মুসা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। সুতরাং তিনি দলের সকল শ্রেণীর নেতাকর্মীদের ভোট ও সমর্থন পাবেন। ইতিমধ্যে সাভার-আশুলিয়ায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীরা তাকে নির্বাচিত করতে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন বলেন, মোশারফ হোসেন মুসা ভালো ছেলে, তার দ্বারা কোনো সন্ত্রাসী কার্যক্রম হবে না। মাদকের ব্যবসা-বাণিজ্য করবে না। মোশারফকে মাননীয় মন্ত্রী ভালোবাসেন।মোশারফ কর্মযোগ্য একজন ছেলে। আমার আস্থা এবং বিশ্বাস ইয়ারপুরের যে উন্নয়নটুকু বাকী আছে মোশারফের মাধ্যমে অবশ্যই অবশ্যই হবে, ইনশাআল্লাহ।

ইউপি সদস্যগণ: আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ইয়ারপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোশারফ হোসেন মুসাকে পরিষদের সকল ইউপি সদস্য সমর্থন দিয়েছেন। তারা মোশারফ হোসেন মুসাকে বিজয়ী করতে ইতিমধ্যে মাঠ পর্যায়ে কাজ করছেন। তারা মোশারফ হোসেন মুসার জয় নিশ্চিত করে ঘরে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য হালিম মৃধা বলেন, আগামী ২৯ ডিসেম্বর ইনশাআল্লাহ সুষ্ঠ নির্বাচন হবে। ইভিএম -এ ভোট হবে। আমাদের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোশারফ হোসেন মুসা। আমরা আশাবাদী সে নির্বাচিত হবে। আমরা ইতিমধ্যে এই ইউনিয়নের ৯জন মেম্বার আর একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করছি। মোশারফ হোসেন মুসা অনেক ভালো ছেলে, একটা ভদ্র ছেলে। তার জন্য বানিয়ে বলার কিছু নেই। সে সত্যি একজন নম্র-ভদ্র ছেলে। তাই আমরা তার পক্ষে কাজ করছি।

ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, নৌকা যে পেয়েছে সে একজন ভালো লোক। সে আগে এই ইউনিয়নের যুবলীগের সভাপতি ছিল। বর্তমানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আগে যে চেয়াম্যান ছিল তার সাথে কাজ করেছি। উন্নয়ন মূলক কোনো কাজ-কর্ম করতে পারি নাই। মেম্বারদের সাথে কোনো সমন্বয় করতো না। যার কারনে আমরা সব মেম্বার এই প্রার্থীকে সমর্থন দিয়েছি।

গণ্যমান্য ব্যক্তিবর্গ: রাজনীতির বাহিরে বিভিন্ন শ্রেণীর-পেশার মানুষও মোশারফ হোসেন মুসাকে ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। বেশ কয়েকজন ব্যবসায়ীও চাকরিজীবীর সাথে কথা বলে জানা যায়, তারা মনে করেন মোশারফ হোসেন মুসা একজন ভদ্র রাজনীতিবিদ, তাকে ভোট দিলে শান্তিমত ব্যবসা-বাণিজ্য করা যাবে। এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন হবে।

ঢাকা জেলার ৫ বারের শ্রেষ্ট করদাতা বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভুইয়া বলেন, আপনারা জানেন আমি একজন ব্যবসায়ী মানুষ। একজন ব্যবসায়ী মানুষ সব সময় চায় নিরাপত্তা, শান্তি, নম্রতা ও ভদ্রতা। আমরা স্বচ্ছত বুঝি, স্বচ্ছতার মধ্যে চলি। বিগত দিন গুলোতে আমি নিজে একটা পক্ষ নিয়ে নির্বাচন করেছিলাম, বিগত তিনবার তাদেরকে নির্বাচিত করার পরে এই এলাকার মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। ভাগ্য পরিবর্তন হয়েছে তাদের। তারা যেই আশা নিয়ে, যেই স্বপ্ন নিয়ে তাদেরকে ভোট দিয়েছিল, তাদের কোনো আশা পূরণ হয় নাই। তাই আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যারা শুধু নিজেদের জন্য চিন্তা করে, নিজেদের ভাগ্য নিয়ে চিন্তা করে তাদেরকে বয়কট করে, যারা মানুষের পাশে এসে দাঁড়াবে, যারা মানুষের কল্যানে কাজ করবে, এলাকার কল্যানে কাজ করবে, জনসেবা মুলক কাজ করবে তাদের পক্ষ নেওয়া। আর আমরা সেইভাবেই পক্ষ নিয়েছি। তাই আগামী ২৯ ডিসেম্বর দলমত নির্বিশেষে আমরা মোশারফ হোসেন মুসা কে ভোট দিয়ে জয়যুক্ত করবো।

এছাড়াও বিগত সময়ে এলাকার রাস্তা-ঘাটসহ বিভিন্ন কাজের কি ধরনের চিত্র দেখেছে এলাকাবাসী, তা গুরুত্বপূর্ন ভুমিকা পালন করবে। তাছাড়া এলাকার সন্ত্রাস, মাদক ব্যবসায়ী ও কিশোরগ্যাং নির্মূলের বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখবেন এলাকাবাসী। সেই দিক থেকে মোশারফ হোসেন মুসাকে সবার চেয়ে এগিয়ে রাখছেন বলে জানান অনেকে।

প্রসঙ্গত যে, গত ২৮ অক্টোবর আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহমেদ ভুইয়া (মাষ্টার) ইন্তেকাল করেন। তিনি গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়লাভ করেন।

এই বিভাগের সর্বশেষ