সাভারে ইয়াবাসহ কারবারি আটক

আগের সংবাদ

আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মান কাজের শুভ উদ্বোধন

পরের সংবাদ

‌‌‌‌সাভারে ইয়াবাসহ দুই কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১১:৫১ পূর্বাহ্ণ, ১১/১১/২২

সাভারের আমিনবাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট হতে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দৈনিক দেশবাংলাকে বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ।

এরআগে বৃহস্পতিবার (১০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী শাহ আলম ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- জামালপুর জেলার সদর থানার নুরুনদী এলাকার রমিজ উদ্দিনের ছেলে আশরাফ (৩৮) ও ডিএমপির কলাবাগান থানার কাঠাল বাগান বাজার এলকার মৃত সানাউল্লার ছেলে বেলায়েত হোসেন চঞ্চল (৫২)

পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি আমিনবাজার বড়দেশী শাহ আলম ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের নিকট হতে ১৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ দৈনিক দেশবাংলাকে বলেন, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হবে।