সাভারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত

আগের সংবাদ

রনির আন্দোলনে সমর্থন দিতে কমলাপুরে ডা. জাফরুল্লাহ চৌধুরী

পরের সংবাদ

সাভারের শ্রেষ্ঠ ক্লিনিক ‘মেরী স্টোপস’ 

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:২১ অপরাহ্ণ, ২৪/০৭/২২

পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বেসরকারি ক্লিনিক মেরী স্টোপসকে উপজেলার শ্রেষ্ঠ ক্লিনিক নির্বাচিত করা হয়েছে।

রবিবার (২৪ জুলাই) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা। এর আগে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ২০২১-২২ বছরের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত করে মেরী স্টোপসকে সনদ দেওয়া হয়।

মেরী স্টোপসের সাভার ব্রাঞ্চ ম্যানেজার আবু তৈয়ব মজুমদার বলেন, আমরা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকি। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চল সাভার, আশুলিয়ার নানা কারখানায় গিয়ে শ্রমিকদের পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে ধারণা দিয়ে থাকি। এছাড়া ইউনিভার্সিটিতে টিকা প্রদান, স্কুল কলেজে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ে ক্যাম্পেইন করে তাদের সচেতনসহ চিকিৎসা প্রদান করে থাকি। আমাদের কাজের প্রসংশা হিসাবে আমরা আজ উপজেলার সেরা ক্লিনিক নির্বাচিত হয়েছে। এতে করে আমাদের কাজের গতি আরও বাড়বে।

এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সায়েমুল হুদা বলেন, আমরাও পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য নিয়ে বিশেষভাবে কাজ করি। তবে বেসরকারি ক্লিনিক হিসাবে আমাদের সাথে তাল মিলিয়ে মেরী স্টোপসও সেবা দিয়ে যাচ্ছেন। এছাড়া আউটডোরেও তারা নানা সেবা দিয়ে যাচ্ছেন। যা সত্যিই প্রসংশার দাবিদার। আমরা বেসরকারি ক্লিনেকের নানা দিক বিশ্লেষন করে মেরী স্টোপসকে সেরা হিসাবে ঘোষণা করেছি। তাদের হাতে সনদ তুলে দিয়েছি। আশা করি এমন সুনাম তারা সর্বদা ধরে রাখার চেষ্টা করবেন।