অসুস্থ হয়ে হাসপাতালে পরীমনি

আগের সংবাদ

সাভারে নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ

পরের সংবাদ

শিক্ষার্থীদের ঘাড়ে সুযোগসন্ধানী কেউ ভর করে আছে কিনা খতিয়ে দেখা হবেঃ শ.ম রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :৪:১৬ অপরাহ্ণ, ২৭/০১/২২

বর্তমানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গে শ.ম রেজাউল করিম বলেছেন, কখনো কখনো আমরা লক্ষ্য করি যে, শিক্ষার্থীদের ঘাড়ে ভর করে বিরোধী রাজনৈতিক দল বা কিছু কিছু লোক ফায়দা লুটার চেষ্টা করে। এর মধ্যে সুযোগসন্ধানী কেউ আছে কিনা সেটাও খতিয়ে দেখতে হবে।

তিনি বলেন,শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ নিশ্চয়ই তাদের যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে সরকার মেনে নেবে।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষনা ইনস্টিটিউট (বিএলআরআইএ) বার্ষিক রিসার্চ রিভিউ ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যারে দেখতে নারি, তার চলন বাঁকা’ বিএনপির অবস্থা এখন সেরকম হয়েছে। ভালো কাজ কেউ তাদের ভাল বলার মতো মানসিক অবস্থাটা নাই।

তিনি বলেন, বিএনপি অনেকটা এখন দেওলিয়া অবস্থায় পৌঁছেছে। আওয়ামী লীগ এবং সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি এখন রাষ্ট্রের বিরোধিতা করা শুরু করছে এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআইএর) মহাপরিচালক ড.এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.মুহাম্মদ ইয়ামিন চৌধুরী,প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা.মনজুর মোহাম্মদ শাহজাদাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।