আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ীরা পেলো পুরুষ্কার

আগের সংবাদ

ডা.মুরাদের বিরুদ্ধে হচ্ছে মামলা

পরের সংবাদ

সাভারে ছাদ থেকে পরে রংমিস্ত্রির মৃত্যু

নেছার উদ্দিন খাঁন

প্রকাশিত :১১:২৫ অপরাহ্ণ, ১১/১২/২১

সাভার পৌরসভা এলাকায় একটি তিন তলা ভবনে রং করার সময় ভবনের ছাদ থেকে পরে আওলাদ হোসেন (৫৫) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে।

শনিবার (১১ ডিসেম্বর) দুপুরে সাভার ডগরমোড়া এলাকার কাজী মাহবুব উদ্দিনের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত আওলাদ হোসেন ভবনটির তত্তাবধায়ক ছিলেন।

ভবনের নিজতলার মুদি দোকানদান রাকিব মিয়া বলে, দুপুরে আওলাদ হোসেন রং করার উদ্দেশ্যে ছাদে যান, রং করার এক পর্যায়ে সে ছাদ থেকে নিচে পরে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপপরিদর্শক পাভেল মোল্লা বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তীতে ব‍্যবস্থা নেয়া হবে।