বিজয় দিবসে স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

আগের সংবাদ

আশুলিয়ায় ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মশাল মিছিল

পরের সংবাদ

আশুলিয়ায় কো-অপারেটিভ সোসাইটির সা. সম্পাদকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৮:০৮ অপরাহ্ণ, ১১/১২/২০

আশুলিয়ায় ঢাকা কো-অপারেটিভ হাউজিং বিল্ডিং সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলেন সোসাইটির স্থানীয় বসবাসকারী সদস্যবৃন্দরা।

শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের কুরাগাঁও এলাকায় ঢাকা কো-অপারেটিভ সোসাইটির অফিসে এ ২৪তম সাধারণ সভায় এ অভিযোগ তুলেন তারা।

সাধারণ সভায় এসে প্লট ও ফ্ল্যাট মালিকরা জানান, ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বিভিন্ন ভাবে ওই সোসাইটির বেশ কয়েকটি প্লট অনিয়ম ও দুর্নীতি করে বিক্রি করে দিয়েছে। হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। সেই সাথে সোসাইটির ভিতরে যাতায়াতের জন্য রাস্তার করার কথা বলে বিভিন্ন বাড়ির মালিকদের থেকে আরো কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেন। এসময় উপস্থিত সদস্যবৃন্দরা সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অপসারণের দাবি জানান। পরে তা বাস্তবায়নও করা হয়। এ সময় তাকে মৌখিকভাবে অব্যাহতি দিয়ে একটি নির্বাচন কমিটি গঠন করা হয়।

এ ব্যাপারে ঢাকা কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিনের নিকট জানতে চাইলে তিনি বলেন, ব্যবস্থাপনা কমিটি সব বিষয় গুলো পর্যবেক্ষণ করছে তারা যে সিদ্ধান্ত নিবেন, তিনি সেটা মেনে নেবেন।