আশুলিয়া প্রেসক্লাব চত্তরে পরপর দুটি ককটেল নিক্ষেপ

আগের সংবাদ

আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন

পরের সংবাদ

আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৯ অপরাহ্ণ, ২৭/০৯/২০
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও মাননীয় প্রধান মন্ত্রীর ৭৪তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা। এ সময় বিভিন্ন স্থানে প্রায় ৩০০ ফলজ, বনজ এবং ঔষধী জাতের বৃক্ষ রোপণ করা হয়।
রোববার দুপুরে আশুলিয়ার গুমাইল স্কুল এন্ড কলেজ মাঠে ফলজসহ বিভিন্ন জাতের বৃক্ষের চারা রোপণ করা হয়।
ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নূরুল আমীন সরকারের নেতৃত্বে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ জুয়েল রানা, মোঃ রিপন পহলান, মোঃ দিদার ও ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ রিয়াজ পালোয়ানসহ আরো অনেকে।

সভাপতি নূরুল আমীন সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের নির্দেশনানুযায়ী থানা যুবলীগের নির্দেশে আমরা ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে প্রথমে গুমাইল স্কুল মাঠে বৃক্ষ রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু করেছি।

আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।