আশুলিয়ায় মাদকের বিস্তার বন্ধ করতে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ মানববন্ধনে পাথালিয়া ইউনিয়নের কয়েক’শ বাসিন্দা অংশ গ্রহন করে।
সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের জাতীয় স্মৃতিসৌধের সামনে এ মানববন্ধন কর্মসূচিতে পালন করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, আশুলিয়ার নিরিবিলি এলাকায় দীর্ঘ দিন ধরেই প্রকাশ্যে মাদক বিক্রি করে আসছে বেশ কিছু মাদক ব্যবসায়ী। এখানে গাঁজা, ইয়াবা, হেরোইন ও ফেন্সিডিল জাতীয় মাদকদ্রব্য সহজেই মেলে। প্রতিদিনি সকাল থেকে গভীর রাত পর্যন্ত এখানে দেধার্সে চলে মাদক ক্রয়-বিক্রয়। মাদকের নেশায় ইতিমধ্যে এলাকার কিশোর, যুবক, গার্মেন্ট শ্রমিক ও রাজনৈতিক নেতারা আসক্ত হয়ে পড়েছেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হলেও প্রশাসন নিরিবিলি এলাকার চিহ্নিত এই মাদক স্পট বন্ধে কোন পদেক্ষপ নিচ্ছে না।
তারা আরও বলেন, এলাকায় মাদক সেবনকারীদের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এলাকায় ছিনতাই ও চুরিসহ নানা অপকর্ম বেড়ে গেছে। বিনষ্ট হচ্ছে এলাকার পরিবেশ । তাই নিরিবিলি এলাকার মাদক ব্যবসায়ী জুলেখাসহ অন্যান্য মাদক ব্যবসায়ীদের কে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তারা।