ধর্ষণচেষ্টা মামলায় আশুলিয়া থানা সড়ক পরিবহন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ

পরের সংবাদ

সাভারে করোনায় ব্যাংক কর্মকর্তার মৃত্য

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৩৭ অপরাহ্ণ, ২৬/০৬/২০
সাভারে করোনায় আব্দুর রহমান (৫২) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। তিনি অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ঋণ এবং অগ্রিম বিভাগে অফিসার পদে কর্মরত ছিলেন।
শুক্রবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আব্দুর রহমান সাভারের ফুলবাড়িয়ায় এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
ব্যাংকারের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাঃ মোঃ সায়েমুল হুদা।
তিনি‌ বলেন, “ওই ব্যক্তি অসুস্থ হয়ে এনাম মেডিকেল এন্ড কলেজের হাসপাতালে ভর্তি হওয়ার পর পরিক্ষার ফলাফলে তার করোনা শনাক্ত হয়। পরবর্তীতে তার অবস্থা সংকটাপন্ন হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং চিকিসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।
এই বিভাগের সর্বশেষ