মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারে আশুলিয়ায়সহ দেশের দিনমজুররা অর্থসংকটে ভূগছে। আবার অনেকে কর্মহীন হয়ে পড়েছে। আর লাখো পথ শিশুতো রয়েছে্ই, যাদের মধ্যে অনেকের জন্ম পথেই, আবার অনেকে ভাগ্যের কারণে আজ পথে। এদের দিনের পর রাত যায় রাস্তাঘাট, রেলওয়ে স্ট্রেশন, বাস টার্মিনাল, পার্ক অথবা খোলা আকাশের নিচে। ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের সামর্থ নেই তাদের। ভালো খাবারতো তাদের দুঃস্বপ্ন।
আর এই কথা চিন্তা করে করোনা ভাইরাসের এই দূর্সময়ে করর্হীন গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে খাবার বিতরন করলেন জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: ইমাম হোসেন।
সোমবার দুপুরে ২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রায় ৩০জন পথশিশুসহ শতাধিক গরিব, অসহায় ও কমর্হীন মানুষের মাঝে খাবার পরিবেশন করেন তিনি।
এ সময় জাতীয় শ্রমিকলীগ আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক লায়ন মো: ইমাম হোসেন বলেন, করোনা ভাইরাসের এই সময়ে অনেক দিনমুজুর কমর্হীন হয়ে পরেছে। তাছাড়া আমাদের দেশে অসংখ্য সুবিধা বঞ্চিত পথশিশুতো আছেই। এদের মধ্যে অল্প কিছু শিশুসহ কমর্হীন দিন মুজুরের মাঝে খাবার বিতরণ করা উল্লেখ্যযোগ্য কিছু নয়। তবুও আমার মামাতো ভাই কামালের সহযোগিতায় আমি চেষ্টা করেছি এসব ছিন্নমূল শিশু ও কমর্হীন দিনমুজুরের মুখে হাসি ফোঁটাতে। আমি সবাইকে অনুরোধ করবো নিজ নিজ অবস্থান থেকে অবহেলিত এসব শিশু ও কমর্হীন দিনমুজুরের পাশে এসে দাঁড়ানোর জন্য।
এ সময় তিনি আরো বলেন, পথশিশুদের ব্যাপারে যেকোনো উদ্যোগে তিনি পাশে থাকবেন।
উল্লেখ্য যে, এইতো কয়েকখনি আগেই পবিত্র ঈদ-উল-ফিতরে অসহায় পথশিশুদের মাঝে নগদ টাকা ও নতুন পোশাক দান করেছিলেন। এর আগেও তিনি পথশিশুদের নিয়ে জনপ্রিয় বিনোদন কেন্দ্র্র ফ্যান্টাসী কিংডমে ঘুড়াঘুড়ি ও খাবারসহ একদিনের দায়িত নিয়ে ছিলেন। এরপরে তিনি গত বছর পবিত্র ঈদ-উল-ফিতরেও অসহায় পথশিশুদের মাঝে নগদ টাকা ও নতুন পোশাক দান করেছিলেন।