ধামরাইয়ে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩

আগের সংবাদ

ধামরাইয়ে বাড়ির ভিতর গাঁজার ৯ গাছ

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবা ও হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৫২ অপরাহ্ণ, ০৪/০৬/২০

আশুলিয়ায় সোহাগ মিয়া (২০) ও রায়হান (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট তল্লাশী চালিয়ে ১০ পিচ ইয়াবা ও ১৫শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

বৃহষ্পতিবার বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ। এর আগে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার গাজিরচট বুড়ির বাজার এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটক সোহাগ মিয়া (২০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার পূর্বধারা এলাকার আনোয়ার হোসেনের ছেলে ও রায়হান গাইবান্ধা জেলার সদর থানার মাষ্টার এলাকার মনা মিয়ার ছেলে। সোহাগ গাজীপুরের কোনাবাড়ী এলাকায় ও রায়হান আশুলিয়ার জামগড়া ফুকির বাড়ী এলাকায় বাসা বাড়া করে থাকতো।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার গাজিরচটের বুড়ির বাজার এলাকা থেকে সোহাগ মিয়া ও রায়হান নামের দুই মাদক ব্যবসয়ীকে আটক করা হয়। এদের মধ্যে সোহাগ মিয়ার নিকট হতে ১১শ পুরিয়া হেরোইন ও ১০ পিচ ইয়াবা এবং রায়হানের নিকট হতে ৪শ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই হারুন-অর-রশিদ জানান, আটক দুই জনের মধ্যে সোহাগ মিয়া একাধিক মামলার পলাতক আসামী। তারা উভয় দীর্ঘদিন যাবৎ এই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান আশুলিয়া থানা পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের সর্বশেষ