আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আগের সংবাদ

আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

পরের সংবাদ

সাভারে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৩০ অপরাহ্ণ, ০৯/০৫/২০

সাভারে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা সাবেক পুলিশ কর্মকর্তা মারা গেছেন। মারা যাওয়া ওই পুলিশ কমকর্তা গত কয়েক বছর আগেই  উপ-পরিদর্শক (এসআই) পদে হতে অবসরে যান।

গতকাল শুক্রবার (০৮মে) রাতে সাভার পৌর এলাকায় তার নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাষ ত্যাগ করেন ।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল তিনি জ্বরে আক্রান্ত হন। ১৫ এপ্রিল জ্বর ছেড়ে গেলেও করোনা সন্দেহে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নমুনা দেন। নমুনা পরীক্ষা করে করোনা নেগেটিভ পাওয়া যায়। পুনরায় তিনি জ্বরে আক্রান্ত হলে চিকিৎসার জন্য ১৯ এপ্রিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান। এ সময় নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর ২২ এপ্রিল তাঁর করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই আইসোলেশনে ছিলেন। দ্বিতীয় দফায় ৪ মে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা নেগেটিভ পাওয়া যায়। এরপরও তিনি তৃতীয় দফা পরীক্ষার অপেক্ষায় ছিলেন তিনি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হুদা মিঠু জানান, দ্বিতীয়বারের পরীক্ষায় তাঁর করোনা নেগেটিভ পাওয়া যায়। দু–এক দিনের মধ্যেই তাঁর নমুনা সংগ্রহ করে তৃতীয়বার করোনা পরীক্ষা করার কথা ছিল।

এই বিভাগের সর্বশেষ