আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৮ কক্ষ পুড়ে ছাই

আগের সংবাদ

আশুলিয়ায় পত্রিকার হকারদের পাশে মোজাফফর হোসাইন জয়

পরের সংবাদ

সাভারে দুই চেয়ার‌ম্যানের উপস্থিতিতে বিয়ের জমকালো আয়োজন, উভয় পক্ষকে জরিমানা

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:৫৮ অপরাহ্ণ, ১০/০৪/২০

নিজস্ব প্রতিবেদক, সাভার:  সাভারে করোনা ভাইরাসকে উপেক্ষা করে গণজমায়েতের মাধ্যমে বিয়ের আয়োজন করায় বিয়ে ভেঙে দিয়ে উভয়পক্ষকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে আমিনবাজারের সালেহপুর এলাকায় কনে পক্ষের বাড়িতে এই অভিযান পরিচালনা করেন র‌্যাব -৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, করোনা মোকাবেলায় সরকার সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। অথচ এই নির্দেশনা উপেক্ষা করে চেয়ারম্যানদের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই দুঃখজনক। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে বিয়ে বন্ধসহ উভয়পক্ষের ৮ জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে বিয়ের কার্যক্রম বন্ধের নির্দেশনাও দেয়া হয়।

এসময় বিয়ের আসরে উপস্থিত থাকা আমিনবাজার ইউনিয়ের ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন ও বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামকে সর্তক করে ছেড়ে দেয়া হয়।

এই বিভাগের সর্বশেষ