আজও খোঁজ মেলেনি ধলেশ্বরীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর

আগের সংবাদ

সাভারের ধলেশ্বরীতে নিখোঁজ ২ ছাত্রের লাশ উদ্ধার

পরের সংবাদ

সাভারে সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩

Bosir Ahmed

প্রকাশিত :১১:০৪ পূর্বাহ্ণ, ২৮/০৭/১৯

নিজস্ব প্রতিবেদক, সাভার:

সাভারে নির্মাণাধীন একটি একতলা বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে তিনজন অগ্নিদগ্ধ হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এ দূর্ঘটনায় অন্তত আরও পাঁচজন আহত হয়েছেন।  

শনিবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় দুলাল মিয়ার মালিকাধীন বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- দুলু মিয়া (৪৫), খোরশেদ মিয়া (৩৫) ও রাব্বি (১৮)। আহতদের পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, বিকেলে ওই নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকটি দেখার জন্য ঢাকনা খোলা হয়। এ সময় পাটকাঠিতে আগুন জ্বালিয়ে ঢাকনার সামনে আনা হলে ট্যাংকটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে তিন নির্মাণ শ্রমিক দগ্ধ ও অন্তত পাঁচজন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতেল চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে ওই বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।