আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার পক্ষে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইল ফল মার্কেট এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
আল-মদিনা মার্কেট ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত এ উঠান বৈঠকের সভাপতিত্ব করেন বাইপাইল আড়তের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কফিল উদ্দিন। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া।
এ সময় বক্তব্য রাখেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি নজরুল ইসলাম, ঢাকা জেলা তাঁতী দলের সভাপতি ও ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন মুন্সি, আশুলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ কাশেম, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা বাবুল হোসেন, আশুলিয়া থানা ছাত্রদলের সভাপতি সানোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক ইসমাইল হাবিবসহ অনেকে।
এতে আরও উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক রাজিব খান, ছাত্রদল নেতা রবিউল আলম সায়েমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। এ ছাড়াও এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আড়তের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়া বলেন, আগামী নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে পূর্বের মত সেবা পাবেন। বর্তমানে ট্রেড লাইসেন্সের যে ভোগান্তি রয়েছে, ইনশাআল্লাহ তা আর থাকবে না।