আশুলিয়ায় বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

আগের সংবাদ

আশুলিয়ার মাদক সম্রাজ্ঞী পারভীন ফের গাঁজাসহ গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১:১৯ অপরাহ্ণ, ০১/০৭/২৬

ঢাকার আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে আলোচিত মাদক সম্রাজ্ঞী পারভীন আক্তারকে আবারও গাঁজাসহ গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বুধবার (১ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার (৩০ জুন) রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত পারভীন আক্তার (৪৮) আশুলিয়ার বাইপাইল আমবাগান কবরস্থান এলাকার মৃত আলাল মিয়ার মেয়ে ও মোকছেদুর রহমান ওরফে আক্তারের স্ত্রী।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১০টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশের একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিকবাজারমূল্য ১৫ হাজার টাকা।

ডিবি পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পূর্বের অন্তত ৪টি মাদক মামলা রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, মাদক উদ্ধারের ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ