সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যহত রাখতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেনকে ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে।
শুক্রবার (৮ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন।
এর আগে গত ২৬ মার্চ আশুলিয়া থানা বিএনপির দপ্তর সম্পাদক মোঃ রাজীব খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ দায়িত্ব দেয়া হয়।
এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- “আশুলিয়া থানা বিএনপির দলীয় সিদ্ধান্ত মোতাবেক ধামসোনা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: জাকির হোসেন কে ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যহত রাখার স্বার্থে অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর করা হলো।”
এ বিষয়ে ধামসোনা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: জাকির হোসেন বলেন, আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ধামসোনা ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি করায়, আমি আমার দলীয় সিনিয়র নেতৃবৃন্দকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্চা ও অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব অর্পন করেছেন। সেই দায়িত্ব আমি যেন সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং সকলের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি, এ প্রত্যাশা কামনা করছি।
জানা যায়, ১৯৯৩ সালে ছাত্র জীবনে সাভার কলেজ ছাত্র সংসদের কার্যকরী সদস্য নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তিনি রাজনৈতিক জীবন শুরু করেন। পরে তিনি ১৯৯৪ সালে ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সাধারণ সাধারণ সম্পাদক নির্বাচিত হোন এবং এরপরে ধামসোনা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সভাপতি নির্বাচিত হোন। এছাড়াও ১৯৯৭ সালে অবিভক্ত সাভার উপজেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদকও ছিলেন তিনি।
এরপরে তিনি ২০০২ সালে ধামসোনা ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি হোন। ২০১১ সালে আশুলিয়া থানা বিএনপির সহ-যুুব বিষয়ক সম্পাদক এবং যুব বিষয়ক সম্পাদক হোন। এরপরে ২০১৬ সালে আশুলিয়া থানা বিএনপির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক এবং এরপরে ২০২২ সালে আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি নির্বাচিত হোন।
বর্তমানে তিনি তাতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা জেলা তাতীদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ২২ টির মত রাজনৈতিক মামলা খেয়েছেন। সেই মামলা গুলোর জন্য তিনবার জেল হাজতেও গিয়েছেন। তিন মাসের মত কারাবন্দী জীবন-যাপন করেছেন।
উল্লেখ্য যে, একই দিন (২৬ মার্চ) দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেছুর রহমান খান ইলিয়াস শাহীকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। সেই সাথে তাকে দলীয় সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।