আশুলিয়ায় গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় প্রবাসীর জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ

পরের সংবাদ

ঢাকা-১৯: বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী ডা. সালাউদ্দিন বাবু

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৯:০৯ পূর্বাহ্ণ, ১৩/০২/২৬

ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দিলশানা পারুল শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট। সুতরাং বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ৬৫ হাজার ৬৯৩ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, শুরু থেকেই বিভিন্ন কেন্দ্রের গণনায় ধারাবাহিকভাবে এগিয়ে ছিলেন ডা.দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। বেসরকারি ফলাফলে তার এই জয় নিশ্চিত হয়।

নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।তবে সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি সন্তোষজনক ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই আসনে মোট ভোটকেন্দ্র ২৭৫টি এবং মোট ভোটার সংখ্যা ছিল ৭ লাখ ৪১ হাজার ৫৫৮ জন।

এই বিভাগের সর্বশেষ