ঢাকা জেলার শ্রেষ্ঠ ওসি আশুলিয়া থানার রুবেল হাওলাদার

আগের সংবাদ

ধামরাইয়ে চোলাই মদসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

পরের সংবাদ

লাভের টোপ দিয়ে সর্বস্ব লুট, সাভারে সেনাবাহিনীর হাতে আটক ৩

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৬:৫৭ অপরাহ্ণ, ২০/০১/২৬

সাভারের হেমায়েতপুর এলাকা থেকে অবৈধ জুয়া পরিচালনা ও চাঁদাবাজির অভিযোগে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে হেমায়েতপুর কাঁচা বাজার সংলগ্ন এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় তাদের হাতেনাতে আটক করেন হেমায়েতপুর আর্মি ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হলেন- অলিয়ার, সাজু মিয়া এবং খলিল মিয়া। তারা সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন স্থানে ভাসমান অবস্থায় পুরস্কারের প্রলোভন দেখিয়ে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো বলে জানা যায়।

সেনাবাহিনী জানায়, মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন ব্যক্তিকে প্রকাশ্যে চাঁদাবাজি ও জুয়া খেলায় লিপ্ত অবস্থায় দেখতে পেয়ে তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর বাজার এলাকায় সিন্ডিকেট করে অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। তারা সাধারণ মানুষকে প্রথমে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নিত। এছাড়া স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

আটকের সময় তাদের হেফাজত থেকে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম, নগদ অর্থ, মোবাইল ফোন এবং জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আরমান আলী জানায়, আটককৃতদের সেনাবাহিনীর পক্ষ থেকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।