আবারও বঙ্গোপসাগরে ভূমিকম্প

আগের সংবাদ

পরীক্ষার আগেই শিক্ষার্থী-অভিভাবকদের হাতে হাতে প্রশ্নপত্র

পরের সংবাদ

আশুলিয়ায় বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৫:৫৪ অপরাহ্ণ, ০২/১২/২৫

শিল্পাঞ্চল আশুলিয়ায় বন্ধ কারখানার বকেয়া পাওনাদি পরিশোধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নাসা গ্রুপের শ্রমিকরা।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় নাসা গ্রুপের এ জে গার্মেন্টসের সামনে এ মানববন্ধন করেন তারা।

এ মানববন্ধনে অংশ নিয়ে শ্রমিকরা বলেন, গত ৩০ তারিখের মধ্যে আমাদের বকেয়া সকল পাওনাদি পরিশোধ করার কথা ছিল। সেখানে আমাদেরকে মাত্র ২৫% পাওনাদি দেয়া হয়েছে। আমরা এই ২৫% মানি না। দ্রুত সময়ের মধ্যে আমাদের সকল পাওনাদি পরিশোধের দাবিতে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হচ্ছে।

মানববন্ধনে অংশ নিয়ে নাসা গ্রুপের কোয়ালিটি ইনচার্জ মো. ঈব্রাহিম বলেন, গত ২৩ সেপ্টেম্বর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (DIFE) পুলিশ প্রশাসনের লোক, বিজিএমইএ কর্মকর্তা, শ্রমিক ও মালিক পক্ষসহ একটা চুক্তি হয় যে, নভেম্বরের ৩০ তারিখে সকল প্রকার বেতন-পাওনাদি বুঝিয়ে দেওয়া। কিন্তু আমরা আমাদের মোট পাওনাদির মধ্যে ২৫% পাই। আমাদের সাথে কেন এই প্রতারণা? আমরা চাই আমাদের সকল বকেয়া পাওনাদি অতি দ্রুত পরিশোধ করতে হবে।

আরেক শ্রমিক শেফালী আক্তার বলেন, টাকা না থাকায় বাসা ভাড়া দিতে পারছি না। বাচ্চার স্কুল ফি বাকি। বাজার করার টাকাও নেই। আমরা কি মরার জন্য কাজ করি ?

এসময় শ্রমিকরা দ্রুততম সময়ে শতভাগ পাওনা পরিশোধের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণাও দেন তারা।

অন্যদিকে এই মানববন্ধনকে কেন্দ্র করে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছিল।

এ বিষয়ে নাসা গ্রুপের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি