আশুলিয়ার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেপ্তার

আগের সংবাদ

আশুলিয়ায় সেনা অভিযানে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৮:৫৯ পূর্বাহ্ণ, ১০/১১/২৫

ঢাকার সাভারে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (০৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সাভারের বড়দেশী পঁশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নারীর নাম- কমলা বেগম (৪৫)। তিনি রাজবাড়ী জেলার পাংশা থানার ধানচন্দ্রপুর এলাকার মজিবরের স্ত্রী, বর্তমানে তিনি বড়দেশী পঁশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি সাভারের বড়দেশী পঁশ্চিমপাড়া এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ৫০০গ্রাম গাঁজা সহ এক নারীকে আটক করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের সর্বশেষ