বিপিএলে ফিক্সিং তদন্ত চলমান, অপরাধ প্রমাণিত না হলে খেলায় বাধা নেই: উপদেষ্টা

আগের সংবাদ

আশুলিয়ার ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেপ্তার

পরের সংবাদ

সাভারে আ.লীগ ও ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৭:২২ অপরাহ্ণ, ০৯/১১/২৫

ঢাকার সাভারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের অঙ্গসংগঠনের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (৯ নভেম্বর) ভোররাতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, সাভার পৌরসভার আনন্দপুর সিটিলেন এলাকার আমির হোসেনের ছেলে পিওস (২১), একই এলাকার আজহার আলী সোহেলের ছেলে সালমান (২২), আমিনুল ইসলামের ছেলে রাব্বি (২০), হেলাল শেখের ছেলে শাকিল (২৪), মাসুদের ছেলে সোহাগ (১৮)। আক্কেল আলীর ছেলে আমির হোসেন (৫০), পশ্চিম রাজাসন এলাকার ফেরদৌস হোসেন রুবেল (২৮), বক্তারপুর এলাকার শাকিল আহমেদ জয় (২৯), কাউন্দিয়া গোপাল বাবু রাজবংশীর ছেলে নিত্য বাবু রাজবংশী (৫৫), পশ্চিম কলমা এলাকার ইসমাইল মিয়ার ছেলে মিজানুর রহমান রাসেল (৪২), তেঁতুলঝরা ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকার হান্নান সরকারের ছেলে টিপু সুলতান (২৭), ধামরাই চরশঙ্খর এলাকার নূর মোহাম্মদের ছেলে শরিফুল ইসলাম (৩২), বক্তারপুর এলাকার কবির শেখের ছেলে আয়নাল শেখ (৩৮)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও এর অঙ্গসংগঠনের সক্রিয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা, নাশকতার পরিকল্পনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা, সরকারবিরোধী উসকানি ও রাষ্ট্রবিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ মুজিবর রহমান সহ আওয়ামী সংগঠনের অন্যান্য নেতাদের ছবি সম্বলিত ১টি ডিজিটাল ব্যানার জব্দ করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্নিত করার উদ্দেশ্যে সরকারবিরোধী ষড়যন্ত্র ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিল তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের সর্বশেষ