বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে কেন চুপিসারে সৈন্য সরালো ভারত?

আগের সংবাদ

বিপিএলে ফিক্সিং তদন্ত চলমান, অপরাধ প্রমাণিত না হলে খেলায় বাধা নেই: উপদেষ্টা

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ পিতা-পুত্র গ্রেপ্তার!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১২:৩৮ পূর্বাহ্ণ, ০৯/১১/২৫

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) । এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শনিবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার গাজীরচট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকতরা হলো- আশুলিয়ার মধ্য গাজিরচট খন্দকার মসজিদ গলি এলাকার হোসেন হাওলাদারের ছেলে কালাম হাওলাদার (৪৪) ও তার ছেলে সোহাগ হাওলাদার (২১)।

ডিবি পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার গাজীরচট এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট সহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, উক্ত আসামিদের বিরুদ্ধে আশুলিয়ায় থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।