সুদানের রাস্তায় শতাধিক মৃতদেহ, দাফন করার কেউ নেই

আগের সংবাদ

আশুলিয়ায় ইয়াবা-গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পরের সংবাদ

আশুলিয়ায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৯:৪৯ অপরাহ্ণ, ০১/১১/২৫

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আশুলিয়ায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেছেন ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

শনিবার (০১ নভেম্বর) সন্ধ্যার দিকে আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়।

এ সময় তারা সাভার সেনা শপিং কমপ্লেক্সের কাঁচাবাজারসহ আশপাশের বিভিন্ন দোকানে দোকানে ও সাধারণ মানুষের হাতে ৩১ দফার লিফলেট তুলে দেন এবং বিএনপির মার্কা ধানে শীষে ভোট চান। এছাড়াও বিএনপিকে ভোট দিতে মানুষকে নানাভাবে উদ্বুদ্ধ করেন। এ সময় পরিবশের ওপর লেখা সম্বলিত লিফলেটও বিতরণ করেন তারা।

লিফলেট বিতরণ শেষে ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, আপনারা জানেন যে রাজনীতিতে সংস্কার, পরিবর্তন এবং মানুষের কল্যানের জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব ঘোষিত ৩১ দফা আজকে প্রচার করলাম। এখানে আমরা জনমানুষের অসাধারণ সারা পেয়েছি। তারা বিএনপি এবং ধানের শীষের সঙ্গে এবং ৩১ দফার যে মূলমন্ত্র, যে কল্যানের বাণী তার সাথে একাত্মতা পোষণ করেছেন।

তিনি আরও বলেন, আসন্ন যে নির্বাচন সে নির্বাচনে সাভার-আশুলিয়ার এই আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আসনে আজকে আমরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালিয়েছি। দলীয় হাইকমান্ড যোগ্যতা বিবেচনায়, ক্লিন ইমেজ বিবেচনায়, একাডেমিক বিবেচনা এবং আনুষাঙ্গিক আরও অন্যান্য যোগ্যতা মাথায় রেখে যোগ্য প্রার্থী হিসেবে যাকে বিবেচনা করবেন তার পক্ষে এই সাভার-আশুলিয়ার বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ পক্ষে থাকবে এবং ধানের শীষে ভোট দিবে।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।