আশুলিয়ায় নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান

আগের সংবাদ

বিক্রি হওয়ার পথে বিখ্যাত মারকানা স্টেডিয়াম

পরের সংবাদ

জাকের পার্টি এবার ৩০০ আসনে নির্বাচন করবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৫৭ অপরাহ্ণ, ২৮/১০/২৫

দেশ স্বাধীনতার পর থেকে এদেশের সাধারণ মানুষের ভাগ্যের কোন উন্নতি হয়নি,হয়েছে গুটিকয়েক নেতার। তারা এদেশের টাকা প্রচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। শুধু তাই নয়, এই দেশে নেই কোন ভালো মানের চিকিৎসা করানোর জন্য হাসপাতাল। যাদের টাকা আছে তাদের কিছু হলেই তারা ভারতে গিয়ে চিকিৎসা নেয়। আর এদেশের খেটে খাওয়া মানুষ বিনা চিকিৎসায় মারা যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টি ৩০০ আসনে নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তরের সভাপতি হাজী শামসুদ্দিন মোল্লা।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫ টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় ঢাকা জেলা উত্তর জাকের পার্টির আয়োজনে নির্বাচনী পথসভা ও রেলিতে অংশগ্রহণ করে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যানের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় আশুলিয়ায়ও আজকে নির্বাচনী পথসভা করছি, মানুষ আওয়ামী-লীগ এবং বিএনপিকে দেখেছে, দেখেছে জাতীয় পার্টিকেও। তাই এবার গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে জাকের পার্টিকে একটিবার দেশে সেবা করার সুযোগ দেন। আমরা আপনাদের কাছে তিনটি বছর চাই। তিন বছরের ভেতর আমরা কোন উন্নতি না করতে পারলে স্বেচ্ছায় এদেশের ক্ষমতা ছেড়ে দেব।

এ পথসভা ও রেলিতে অংশ নিয়ে ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদ বলেন, আগে আমরা আওয়ামী লীগের উপর দোস চাপাতাম কিন্তু এখন দেশে কে চাঁদাবাজি করছে? আগে ২০০ টাকা চাঁদা নিলেও এখন নেয় ৫০০ টাকা। চাঁদা দেওয়া ছাড়া এদেশে এখন আর কেউ ব্যবসা করতে পারে না।

এ সময় সাংগঠনিক সম্পাদক দীন মোহাম্মদের সঞ্চালনায় পথসভা ও রেলিতে উপস্থিত ছিলেন, ঢাকা জেলার সেক্রেটারি আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নুরু ও ছাত্র ফ্রন্টের সভাপতি রাজুসহ জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় র‍্যালিটি বিশমাইল থেকে শুরু করে নয়ারহাট, শিমুলিয়া ও বাইপাইল, জামগড়া হয়ে কাঠগড়া গিয়ে পথসভার মাধ্যমে সমাপ্তি করা হয়।

এই বিভাগের সর্বশেষ