এসএসসি-সমমানে পাসের হার ৬৮.৪৫ শতাংশ

আগের সংবাদ

এবার ভর্তিযুদ্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয় ঘিরে ‘লড়াই’

পরের সংবাদ

আশুলিয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৮:১৪ অপরাহ্ণ, ১৬/১০/২৫

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ মোঃ আব্দুল্লাহ (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন।

এর আগে বুধবার রাত ৯টার দিকে আশুলিয়া থানাধীন বুড়িরবাজার আমতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মোঃ আব্দুল্লাহ (৪০) জামালপুর জেলার মাদারগঞ্জ থানার চার ঘুরিয়া পাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি আশুয়িলার গাজিরচট এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ডিবি পুলিশ জানায়, বুধবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বুড়িরবাজার আমতলা এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে উক্তস্থানে অভিযান পরিচালনা করে আব্দুল্লাহ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। পরে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।