আশুলিয়ায় তিন মাসে মাদকের ৮৮ মামলা, গ্রেপ্তার ১১৮

আগের সংবাদ

আশুলিয়ায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার, আটক ৫

পরের সংবাদ

সাভারে খামারের আড়ালে মদের কারখানা, মধ্যরাতে র‌্যাবের অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :১:৩২ অপরাহ্ণ, ১৫/১০/২৫

ঢাকার সাভারে হাঁসের খামারের আড়ালে গড়ে ওঠা দেশিয় মদের কারখানায় অভিযান চালিয়েছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় প্রায় ৫শ লিটার দেশিয় মদ জব্দ করা হয়। পরে জব্দকৃত মদের বেশিরভাগই ঘটনাস্থলে ধ্বংস করা হয় এবং ঘটনাস্থলে থেকে এক যুবককে আটক করা হয়।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলামের নেতৃত্বে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

র‍্যাব জানায়, মঙ্গলবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার ধরেন্ডা এলাকার ‘পল কোড়াইয়া’ নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালনো হয়। এ সময় অভিযানে প্রায় ৫শ লিটার বাংলা মদ জব্দ করা হয়। বাড়ির পাশের বাগানে মাটির গর্তে ও বাড়ির ভেতরে হাঁস মুরগির পালনের ঘরে প্লাস্টিকের ড্রামে মদ রাখা ছিল। এ সময় ঘটনায়স্থল থেকে ‘নিথিন এ্যান্থনি কোড়াইয়া’ নামে এক যুবককে আটক করা হয়।

আটককৃত যুবক প্রাথমিকভাবে মদ তৈরির কথা স্বীকার করেছে বলে জানায় র‍্যাব। পরে রাতেই তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।