নিয়োগ দেবে এসিআই মটরস, নারী প্রার্থীদের অগ্রাধিকার

আগের সংবাদ

২ গোলে এগিয়ে থেকেও জাপানের কাছে হারলো ব্রাজিল

পরের সংবাদ

মিরপুরে রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ১৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৫৯ অপরাহ্ণ, ১৪/১০/২৫

রাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে ১৬ জন দাড়িয়েছে।

আজ মঙ্গলার রাত ৭টার দিকে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তাজুল ইসলাম বলেন, ‘এ পর্যন্ত পোশাক কারখানার একটি তলার এক জায়গা থেকে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও অনেকে নিখোঁজ রয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে।’

আগুনে দগ্ধ হয়ে আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সেখানকার আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, ‘তিনজনকে গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।’

এই বিভাগের সর্বশেষ