বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

আগের সংবাদ

বয়স শিথিল করে নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনের সুযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় জাকের পার্টির নির্বাচনী জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

হাসান ভুঁইয়া

প্রকাশিত :৬:২২ অপরাহ্ণ, ০১/১০/২৫

জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সাল মুজাদ্দেদীর নির্দেশক্রমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আশুলিয়ায় জনসভা ও র‌্যালি করেছে জাকের পার্টির মূলদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (০১ অক্টোবর) বিকেল ৫টার দিকে আশুলিয়ার তৈয়বপুর এলাকার ইয়ারপুর ফুটবল খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। পরে তারা একটি র‌্যালি বের করে স্থানীয় কয়েকটি সড়ক ঘুরে সভাস্থলে এসে শেষ করেন।

জাকের পার্টির মুক্তিযোদ্ধা ফ্রন্টের যুগ্ম- সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সভাপতি মোঃ শামসুউদ্দিন মোল্লা।

ঢাকা জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি  জাবের বিন মাহমুদ রাজুর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির মৎসজীবি ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন দেওয়ান, জাকের পার্টির মুক্তিযুদ্ধ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ ও ঢাকা জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আবদুস সালাম ও ঢাকা জেলা উত্তর জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ।

এ সময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বক্তব্যে ব্লক চেইন পদ্ধতি নির্বাচনের গুরুত্বসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ সময় বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জাকের পার্টির ওলামা ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, ছাত্রফ্রন্টের কাওছার সরদার, বাস্তহারা ফ্রন্টের জুয়েল রানা ও রুবেল সরদার সহ জাকের পার্টির জেলা, থানা, ইউনিয়নসহ স্থানীয় নেতাকর্মী এবং জাকেরবৃন্দরা।

জনসভা শেষে তারা মিলাদ মাহফিল ও দোয়ার মাধ্যমে এ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

এই বিভাগের সর্বশেষ