কবরস্থানের জমিতে আওয়ামী লীগ নেতার বিলাসবহুল বাড়ি!

আগের সংবাদ

পুলিশের সিগন্যালে তিন গাড়ির সংঘর্ষ, প্রাণ গেল ২ জনের

পরের সংবাদ

লাশ পোড়ানোর ঘটনায় গ্রেপ্তার ৭, ২ জন নিষিদ্ধ আ. লীগের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:১৮ অপরাহ্ণ, ০৭/০৯/২৫

রাজবাড়ীর নুরাল পাগলার আস্তানায় হামলা, ভাঙচুর ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

আ. লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলাআ. লীগের কর্মীরা এক জায়গায় বলে জয়, দেড়মাইল পরে বলে বাংলা
আজাদ মজুমদার বলেন, রাজবাড়ীর ঘটনায় ভিডিও দেখে এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। যাদের সংশ্লিষ্টতা তদন্তে আসবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।

এই বিভাগের সর্বশেষ