সাভারে বিএনপির পরিচ্ছন্নতা কর্মসূচি পালন

আগের সংবাদ

কবরস্থানের জমিতে আওয়ামী লীগ নেতার বিলাসবহুল বাড়ি!

পরের সংবাদ

ছিনতাইকারী আখ্যা দিয়ে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:১১ অপরাহ্ণ, ০৭/০৯/২৫

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাজ্জাদ হোসেন (২৪) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে ছিনতাইকারী আখ্যা দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের আইলপাড়া এলাকায় তাকে হত্যা করা হয়।

নিহত সাজ্জাদ হোসেন ওই এলাকার কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন মানসিক ভারসাম্যহীন। তিনি প্রতিদিন আইলপাড়া এলাকায় হাঁটা-চলা করতেন। প্রতিদিনের মতো শনিবার রাতেও আইলাপাড়ার কাটপট্টি এলাকার ক্রাউন সিমেন্ট ফ্যাক্টিরির সামনে গিয়ে কোম্পানিটির একটি গাড়িতে ঢিল ছুড়লে তাকে আটকে বেধড়ক মারধর করেন ফ্যাক্টরির কর্মকর্তারা। পরবর্তীতে অতিরিক্ত মারধরের ফলে সাজ্জাদের মৃত্যু হয়।

এদিকে অমানবিকভাবে সাজ্জাদকে হত্যা করায় ক্ষুব্ধ হয়ে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিতে ভাঙচুর চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধ জনতা পুলিশের ওপরও হামলা চালায়। একপর্যায়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন।

ইসমাইল নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, ছেলেটা মানসিকভাবে অসুস্থ থাকায় ঘুরাঘুরি করতো। শুনলাম সে নাকি কারখানায় ঢিল ছুড়ছিল। এজন্য তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার ওসিসহ পুলিশ কারখানার সামনে থেকে কয়েকজনকে আটক করে নিয়ে গেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। আমরা ১০ জনকে আটক করেছি। বিস্তারিত পড়ে বলা যাবে।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) হাসানুজ্জামান বলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আটকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।

পুলিশের ওপর হামলা চালানো প্রশ্নে তিনি বলে, হৃদয়বিদারক ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সিমেন্ট কারখানাটি ভাঙচুর চালালে পুলিশ সদস্যরা তাদের থামানোর সময় একটু ঝামেলা হয়। পরবর্তীতে স্থানীয়দের বুঝিয়ে শান্ত করা হয়েছে।

 

এই বিভাগের সর্বশেষ