সারাদেশে ইয়াবা সরবরাহকারী যুবদল-কৃষকদল নেতা আটক

আগের সংবাদ

অন-ক্যাম্পাস মাস্টার্সে ভর্তির সময় বাড়ালো জাতীয় বিশ্ববিদ্যালয়

পরের সংবাদ

আশুলিয়ায় শিশু অপহরণের ঘটনায় টাকা নেওয়ায় এসআই ক্লোজড

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:০৩ অপরাহ্ণ, ০১/০৯/২৫

ঢাকার আশুলিয়ায় শিশু জোনায়েদ (০৫) অপহরণের পর হত্যার ঘটনায় ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে ক্লোজড করা হয়েছে।

 

রবিবার (৩১ আগস্ট) রাত দু’টার দিকে এই বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান।

 

এর আগে আজ বিকেলে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। প্রায় ২ মাস আগে তিনি আশুলিয়া থানায় যোগদান করেছিলেন।

 

খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ ডায়েরির তদন্তের জন্য ভুক্তভোগী পরিবারের কাছ থেকে টাকা দাবি ও আদায় করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক মো. মাসুদ রানা। টাকা আদায় করার পরেও তিনি কোন ধরনের তদন্ত করেন নি।

 

এমনকি ভুক্তভোগী পরিবার তার সাথে যোগাযোগের চেষ্টা করলে তিনি বিরক্ত হয়ে বলতেন, এই থানায় আরও ২০/২৫ জন নিখোঁজ রয়েছে। তাদের কেউ এতোটা বিরক্ত করে না, যতোটা তারা করছেন।

 

পুলিশি সেবা না পেয়ে হতাশা নিয়ে র‍্যাবের সাথে যোগাযোগ করে ভুক্তভোগী পরিবার। পরে নিখোঁজের ১৩ দিন পর শিশু জোনায়েদকে অপহরণকারী মোরসালীনকে গ্রেপ্তার করে র‍্যাব-৪। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে জোনায়েদের হাড়গোড় উদ্ধার করা হয়।

 

পরবর্তীতে টাকা দাবি, দায়িত্বে অবহেলা ও টাকা আদায়ের বিষয়গুলো নিয়ে বেশ কয়েকটি গণমাধ্যমে গত ৩০ আগস্ট সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে এসআই মাসুদ রানাকে ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।

 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, এসআই মাসুদ রানা ডেঙ্গু আক্রান্ত হয়ে ছুটিতে ছিলেন। সেই ছুটি অবস্থায় তাকে আজ ক্লোজড করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।