জাপানে বাংলাদেশ দূতাবাসে এনআইডি সেবা চালু

আগের সংবাদ

আশুলিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে গাড়ির চালক নিহত

পরের সংবাদ

ছাত্র-জনতা হত্যা মামলায় সাবেক জাবি শিক্ষক গ্রেপ্তার!

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :৫:৪৮ অপরাহ্ণ, ২৩/০৮/২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিস্কৃত সহকারী অধ্যাপক, সাবেক সহকারী প্রক্টর ও সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনিকে (৩৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৪ আগস্ট) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার ভোররাতে সাভারের পুলিশ টাউন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জনি কিশোরগঞ্জ সদর উপজেলার হারুয়া গ্রামের মো. মফিজ উদ্দিন ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের সাবেক পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাভার ব্যাংক টাউন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জনি শেখ হাসিনা সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। তাকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, এর আগে মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। ২০২২ সালে এক শিক্ষিকার সঙ্গে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগ ওঠে, তার প্রভাবেই ওই শিক্ষিকা নিয়োগ পেয়েছিলেন। এছাড়া শিক্ষক পদে আবেদনকারী একজন ছাত্রীর সঙ্গে কথোপকথনের অডিও ফাঁস হয়, যা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত শেষে তাকে সহকারী অধ্যাপকের পদ থেকে বহিষ্কার করে।

এই বিভাগের সর্বশেষ