আশুলিয়ায় একাধিক ছিনতাই মামলার আসামি রাব্বি গ্রেপ্তার

আগের সংবাদ

অবেশেষে গ্রেপ্তার সাংবাদিক পরিচয় দানকারী সাব্বির!

পরের সংবাদ

বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে ইনশাআল্লাহ

হাসান ভুঁইয়া

প্রকাশিত :১০:৫৭ অপরাহ্ণ, ২১/০৮/২৫

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচন। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেয়ার সময় এ আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে একটি অপশক্তি বিভিন্ন প্রকার বিভ্রান্তি মূলক তথ্য ও কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বিএনপি’র প্রতিটি নেতাকর্মীকে সতর্ক দৃষ্টি রেখে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে বিএনপিকে জয়ী করতে মানুষের কাছে গিয়ে জনাব তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবহিত করতে হবে।

মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উঠান বৈঠকে স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সর্বশেষ