আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আগের সংবাদ

কলেজছাত্র হত্যায় ওসি-এসআইসহ ১৫ জনের নামে মামলা

পরের সংবাদ

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায়: সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিচার শুরু

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১:৫১ অপরাহ্ণ, ২১/০৮/২৫

জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে লাশ পোড়ানোর ঘটনায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ জনের বিচার শুরু করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই সঙ্গে এ মামলার পলাতক আট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

এর আগে গত ১৩ আগস্ট ট্রাইব্যুনালে স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীর শুনানির পর অভিযোগ গঠন সংক্রান্ত আদেশের জন্য আজকের দিন ধার্য করা হয়েছিল।

প্রসিকিউশন জানায়, ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করা হয়েছে। তাদের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট হত্যার পর পাঁচ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেওয়া এবং ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে।

এই বিভাগের সর্বশেষ