ঢাকার আশুলিয়ায় বিল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে আব্দুল আজিজ ওরফে এমপি (৩৯) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টার দিকে আশুলিয়ার দক্ষিণ বাইপাইল (চাড়ালপাড়া) এলাকার হাজী মোঃ লুৎফর রহমানের মালিকানাধীন তাহমীদ ভিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল আজিজ ওরফে এমপি (৩৯) গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর উপজেলার কিশামোত দশলিয়া গ্রামের আব্দুল হামিদ ছেলে। তিনি আশুলিয়ার দক্ষিণ বাইপাইল এলাকায় ভাড়া বাসায় থেকে নিমার্ণ শ্রমিকের কাজ করতেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান, সকালে বিল্ডিংয়ে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টের এই দুর্ঘটনা ঘটেছে। নিহতের মরদেহ প্রথমে হাবিব মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে স্পর্শ করায় এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, পরিবারের লোকজন থানায় এসেছে। তাদের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে