আশুলিয়ার এই সাবেক ইউপি সদস্যকে থামাবে কে?

আগের সংবাদ

সাভারে একাত্তর টিভির চিত্র সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

পরের সংবাদ

আশুলিয়ায় এনসিপির নেতাকর্মীর ওপর হামলা, আহত ৮

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৪৯ অপরাহ্ণ, ১৫/০৫/২৫

সাভারের আশুলিয়ায় জাতীয় নাগরিক পার্টি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বেশ কয়েক জনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি এলাকায় তাদের ওপর এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন- এনসিপির অঙ্গসংগঠন শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখোপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চার জন।

আহত এনসিপি’র শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক রিফাত আহমেদ ইমন বলেন, ‘আমরা রাতে ওই এলাকায় ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ উৎকট গন্ধ পাই। পরে এলাকায় খোঁজ নিয়ে দেখি সেখানে অবৈধ সীসা কারখানায় সীসা পোড়ানো হচ্ছে। তৎক্ষনাৎ আশুলিয়া থানার ওসিকে ফোন দিলে তিনি ঘটনাস্থলের ভিডিওধারণ করে দিতে বলেন। আমরা ভিডিও নিয়ে গোহাইলবাড়ি এলাকায় আসলে একটি হায়েচ গাড়ীতে ও মোটরসাইকেল যোগে ২০/২৫ জন সন্ত্রীসী দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা করে। এসময় আমাদের আটজন নেতাকর্মীর আহত হয়েছেন।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) কামাল হোসেন বলেন, এব্যাপারে ওসি সাহেবের সাথে যোগাযোগ করেন। আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) সোহরাব আল হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায় নি।