আশুলিয়ায় পানিতে মিলল দুই শিশুর নিথর দেহ

আগের সংবাদ

আশুলিয়ায় এনসিপির নেতাকর্মীর ওপর হামলা, আহত ৮

পরের সংবাদ

আশুলিয়ার এই সাবেক ইউপি সদস্যকে থামাবে কে?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:৪৪ অপরাহ্ণ, ১৫/০৫/২৫

আওয়ামী সরকারের ১৭ বছরে যেভাবে মানুষের উপর জুলুম করে বিভিন্ন ব্যবসা দখল, পথে-ঘাটে নিরীহ মানুষকে মারপিট  ও সরকারী জমি দখল করেছে সেই অভ্যাসটা এখনো ছাড়তে পারেনি সে। বলছি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বজলুর রহমান মুন্সীর কথা।

সম্প্রতি সে কবিরপুর গ্রামের দেওয়ানপাড়া এলাকার একটি সরকারী রাস্তা জোর করে দখল করে মাঝখান দিয়ে আরসিসি পিলার স্থাপন করে রাস্তা বন্ধ করে শতাধিক গাছ রোপন করেছে। যার কারণে ওই গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে।

ইউনিয়ন ভূমি অফিসে খোঁজ নিয়ে জানা যায়, কবিরপুর মৌজার ওই রাস্তাটি ১ নং খাস খতিয়ানের। যার সি এস ও এস এ দাগ নং ১৯১, আর এস দাগ নং ৩৯৭ ও বি আর এস দাগ নং ১২৮০।

দেশের প্রচলিত ৪ টি রেকর্ডেই সরকারি খাস খতিয়ানের এবং শতাধিক বছর ধরে এটি জনসাধারণের চলাচলের একটি রাস্তা।

এর আগেও সে একই মৌজার বি আর এস দাগ নং ১২৯৩  ও বি আর এস দাগ নং (১২৪৮/১২৮৬) এর রাস্তা দুটিও দখল করে গাছ লাগিয়ে ছিল।

প্রায় ১০ বছর ধরে বজলু মেম্বার ১নং খাস খতিয়ানের সরকারী পুকুর, যার আর এস দাগ নং ১৯০ ও বি আর এস দাগ নং ২২১ এর বেশ কিছু অংশ ভরাট করে গাছপালা লাগিয়ে ভোগ জখল করে আসছে।

ভূমিদস্যু বজলু অন্যের জুট ব্যবসা দখল ও জমি দখল করে কোটি কোটি টাকার পাহাড় বানিয়েছে।

শুধু কি তাই স্থানীয় বিএনপি নেতা কবিরপুরের আব্দুল হাই (জামাই) ৯ নং ওয়ার্ড থেকে মেম্বার পদে নির্বাচন করায় বজলুর রহমান তাকে বাজারে ও  রাস্তাঘাটে একাধিকবার পিটিয়ে আহত করেছে। বজলু আওয়ামী লীগ নেতা হওয়ায় তাকে কেউ প্রতিবাদ করার সাহস করেনি। তখন একাধিক মারামারি ও দখলের ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

অনেক আগে থেকেই এরকম নির্লজ্জ জালিয়াতি কাজ করায় বজলু মেম্বারকে এলাকার অনেকেই আইড়ের মাথা ও হাতি বজলু নামে ডাকে। আর সে কারণে সে একবার মেম্বার হয়ে পরে আর নির্বাচিত হতে পারেনি।

জানা যায়, ১৯৯৬ সাল থেকে আজ অবধি সে শিমুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কমিটিতে বিভিন্ন দায়িত্ব পালন করে আসছে। ৫ আগস্ট এর পরে সে এলাকায় গা ঢাকা দিলেও এখন আবার তার দৌরাত্ম আগের চেয়ে অনেক গুণ বেড়েছে।

সম্প্রতি তার এই রাস্তা দখলের ব্যাপারে কবিরপুরের স্থানীয় বাসিন্দা কুদ্দুস মাস্টার, দেওয়ান রফিকুল ইসলাম, আব্দুল মজিদ সিকদার, দেলোয়ার সিকদার, জলিল বেপারী,  খলিল বেপারী, নজরুল মিয়া, আকরাম হোসেন, জৈনুদ্দিন সিকদার ও নাসির উদ্দিনসহ অনেকের সাথে কথা বললে তারা জানান, এই রাস্তাটি তাদের বাপ দাদার আমল থেকেই চলাচল করে আসছে। বজলু মেম্বার জোর করে তাদের এই রাস্তা বন্ধ করে দিয়েছে। তার ভয়ে আমরা গ্রামবাসীরা আতঙ্কিত।

রাস্তা বন্ধ করে দেওয়ার এই জুলুম থেকে রক্ষা পাওয়ার প্রতিকার চেয়ে এলাকাবাসীর পক্ষে ১২ মে জাকির হাসান শিমুলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক বরাবর একটি অভিযোগ দায়ের করে।

এ ব্যাপারে শিমূলিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক কামরুজ্জামান কায়েদি জানান, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের সর্বশেষ