আশুলিয়ায় নদীতে ভাসছিল নারীর নিথর দেহ

আগের সংবাদ

আশুলিয়ায় আবারও যাত্রীবেশে বাসে আগুন

পরের সংবাদ

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ময়লা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৩৯ অপরাহ্ণ, ১১/১২/২৩

আশুলিয়ায় দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় ময়লা ব্যবসায়ী জহুরুল ইসলামসহ তার ম্যানেজারকে মারধর করেছে স্থানীয় এক বখাটে ও দলবল। এ সময় ওই ময়লা ব্যবসায়ীর কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

রবিবার (১০ ডিসেম্বর) রাত ১০টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার দেওয়ান পাম্পের পিছনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী জহুরুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলো- নিশ্চিন্তপুর দেওয়ান পাম্পের পিছনে প্রতিজ্ঞা ভিলার কেয়ার টেকার মানিক শরীফ (৪৮), তার ছেলে সাগর শরীফ (২০) ও বরগুনা জেলার আমতলা থানার কলারং গ্রামের মৃত সিরাজ উদ্দিন তালুকদারের ছেলে মোঃ মহিউদ্দিন (৪২)।

ভুক্তভোগীরা হলো- জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানার খোপেরহাট এলাকার মৃত রিয়াজ উদ্দিন মোল্লার ছেলে মোঃ জহুরুল ইসলাম (৪০) ও তার ম্যানেজার মোরসালিন (৩০)।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী জহুরুল ইসলাম একজন ময়লা ব্যবসায়ী। তিনি দীর্ঘ ৮ বছর যাবত আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় বাসাবাড়ীর ময়লা নিয়ে থাকেন। অভিযুক্তরা র্দীর্ঘদিন যাবত তার নিকট এলাকায় ময়লার ব্যবসা করার জন্য চাঁদা দাবী করছেন।

ঘটনার দিন রাতে ভুক্তভোগী অভিযুক্তদের বাসায় মলয়ার বিল আনতে যান। সে সময় এত রাতে ময়লার বিল আনতে গেছে এই মর্মে অভিযোগ করে বিবাধ শুরু করে। পরে এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার নিকট থাকা ময়লার বিলের ৩৮ হাজার ৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগী প্রাথমিক চিকিৎসা নিয়ে থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন।

স্থানীয়রা জানায়, অভিযুক্ত শরীফ একজন খারাপ লোক। তার সাথে মাঝে মধ্যেই অনেকের সাথে বিবাধ হয়। বিগত সময়ে নুরুল ইসলাম নামের একজনের সাথে বিবাধের জেরে বিচারের মাধ্যমে ১১ হাজার টাকা জরিমানা দেন। তাতেও ক্ষান্ত হননি তিনি।

অভিযুক্তের ব্যাপারে স্থানীয় গাড়ী ব্যবসায়ী আসাদ মিয়া বলেন, শরীফ একটা খারাপ মানুষ। তার সাথে অনেকের ঝগড়া লেগেছে। আমার সাথে একদিন বিবাধে জড়ায়। মাত্র কয়েক টাকার জন্য আমার ড্রাইভারের মালামাল আটকে রাখে। তার সাথে ঝগড়াঝাটি করে।

এ বিষয়ে ভুক্তভোগী জহুরুল ইসলাম বলেন, আমি আমার ওপর হামলার বিচার চাই। সেই সাথে আমার থেকে ছিনিয়ে নেয়া টাকা ফেরত চাই।

অভিযুক্ত মানিক শরীফ বলেন, আমার সাথে কিছু হয়নি। ঘটনা ঘটেছে আমার ভাড়াটিয়ার সাথে। এ ঘটনায় আমরাও একটি অভিযোগ করেছি।

নুরুল ইসলাম নামের একজনকে মারধর করে জরিমানা দেওয়ার ব্যাপারে জানতে চাইলে ? তিনি বলেন, সে ঘটনা অনেক আগের। সেটা মিমাংসা হয়ে গেছে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোহেল মোল্লা বলেন, এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।