পেঁয়াজের বাজারে আবারও অস্থিরতা, কেজি ২৬০!

আগের সংবাদ

আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় ময়লা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

পরের সংবাদ

আশুলিয়ায় নদীতে ভাসছিল নারীর নিথর দেহ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:৩৫ অপরাহ্ণ, ০৯/১২/২৩

আশুলিয়ায় বংশাই নদী থেকে রুবিনা খাতুন (২৫) নামের এক নারীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।মরদেহ ময়নাতন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।

শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৯টার দিকে বংশাই নদীর শিমুলিয়ার বিক্রমপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম রুবিনা খাতুন (২৫)। সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।

পুলিশ জানায়, বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়ন বিক্রমপুর এলাকায় বংশাই নদীতে একটি অজ্ঞত নারীর লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে এলাকাবাসী তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেয়। পরে নৌপুলিশের টহলটিম ঘট্নাস্থলে গিয়ে অজ্ঞত নামা মরদেহটি উদ্ধার করে এবং উদ্ধারের পরে নিহতের পরিচয় সনাক্ত করে।

এ বিষয়ে আশুলিয়া নৌ-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফুজ্জামান বলেন, খবর পেয়ে নদী থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সাথে মরদেহটি ময়নাতন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। তদন্ত স্বার্থে এই মুহুর্তে কিছু বলতে পারছি না। পরে বিস্তারিত জানানো হবে।