‘১৫ হাজার রান করার পরও এমন কথা দুঃখজনক’

আগের সংবাদ

মঙ্গলবার প্রাথমিকের বৃত্তির ফল, যেভাবে জানবেন

পরের সংবাদ

আয়ারল্যান্ড সিরিজ থেকে থাকছে অনলাইন টিকিট

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত :৩:১০ অপরাহ্ণ, ২৭/০২/২৩

বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দিতে মাঠে দর্শকদের উপস্থিতির কমতি থাকে না। তবে এই দর্শকদের মাঠে বসে খেলা দেখতে বড় চ্যালেঞ্জ থাকে টিকিট সংগ্রহ করা।

কেননা মাঠে বসে উপভোগ করতে হলে দর্শকদের কষ্ট করে লাইনে দাঁড়িয়ে কাটতে হয় টিকিট। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও অনেক সময় মেলে না টিকিট।

তবে এবার সেই কষ্ট থেকে মুক্তি পেতে যাচ্ছে দর্শকরা। আগামী মাসে অনুষ্ঠেয় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ থেকে অনলাইনে একটি নিদিষ্ট সংখ্যক টিকিট ছাড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন।

এ সময় সুজন বলেন, ‘অনলাইনে টিকিট বিক্রির জন্য আমরা কাজ করছি। আয়ারল্যান্ড সিরিজ থেকেই বাস্তাবায়ন হবে বলে আমি আত্ববিশ্বাসী।’