দরকার মহিলা রিসেপশনিস্ট

আগের সংবাদ

ছোট পোশাকে প্রশংসায় ভাসছেন কোয়েল মল্লিক!

পরের সংবাদ

ব্রাজিলের নতুন কোচের নাম ঘোষণা

খেলাধুলা ডেস্ক

প্রকাশিত :১২:৩৩ অপরাহ্ণ, ১৮/০২/২৩

ব্রাজিল কোচ তিতে কাতার বিশ্বকাপে ব্যর্থতায় পদত্যাগ করেন । তার সরে দাঁড়ানোর পর প্রধান কোচের পদ শূন্য অবস্থায় রয়েছে। তাই নতুন কোচ নিয়োগের অনেক চেষ্টাও করেছিল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)।

ক্লাব ফুটবলের মাঝ মৌসুমে হাই প্রোফাইল কাউকে পাচ্ছে না ব্রাজিল। তাই এখনই স্থায়ী কোচ নিয়োগের পথে হাটতে চাইছে না সিবিএফ। আগামী জুন মাসে ব্রাজিল জাতীয় দলের স্থায়ী কোচের নাম ঘোষণা করবে তারা।

তবে তার পূর্বে আগামী মার্চে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। সেই দুটি ম্যাচের জন্য নতুন কোচের নাম ঘোষণা করেছে ব্রাজিল। সেই কোচ হচ্ছেন ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলকে সাউথ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতানো কোচ র‌্যামন মেনেজেস।

ব্রাজিল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খণ্ডকালীন কোচ হিসেবে র‌্যামন মেনেজেসকে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্যই কলম্বিয়ার মাটিতে অনুষ্ঠিত যুব কোপা আমেরিকায় ব্রাজিলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখেন স্বদেশি এই কোচ।

ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি বলেন, র ্যামন মেনেজেস বিশেষ অভিবাদন প্রাপ্য। সে অনেক সম্ভাবনাময় একজন কোচ। আমরা জাতীয় দলে নতুন এবং সাহসী ধারণার অনেক লোক চাই। সে আমাদের অনূর্ধ্ব-২০ দলকে আমাদের সমস্ত বৈশিষ্ঠ নিয়ে আধুনিক পদ্ধতিতে খেলতে সাহায্য করেছে।

২০১৫ সালে আসেভের কোচ হওয়ার মধ্য দিয়ে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন শুরু করেন তিনি। আট বছরের কোচিং ক্যারিয়ারে নামিদামি কোনো ক্লাবের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা না থাকলেও অনূর্ধ্ব-২০ কোপা আমেরিকায় নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন তিনি।

তাই যুবাদের পর এবার নেইমার-রিচার্লিসনদের কোচ হিসেবে মেনেজেস কতটুকু সাফল্য এনে দিতে পারেন সেটিই এখন দেখার বিষয়।