কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশের তিন শিক্ষার্থী নিহত

আগের সংবাদ

রোহিঙ্গারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ পাঠালো তুরস্কে

পরের সংবাদ

আশুলিয়ায় ইয়াবাসহ ২ কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :২:০৬ অপরাহ্ণ, ১৫/০২/২৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের নিকট হতে ২২২পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বুধবার (১৫ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান ।

এর আগে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা পৌণে ৬টার দিকে আশুলিয়ার নরসিংহপুর নদী ফিলিং স্টেশনের পাশে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলো- আশুলিয়ার নরসিংহপুর এলাকার আইজুদ্দিন মোল্লার ছেলে মিলন মোল্লা ওরফে বাবু (২৫) ও চট্রগ্রাম জেলার সীতাকুন্ডু থানার সৈয়দপুর এলাকার আবু তাহেরের ছেলে সাগর (২৫)। সাগর আশুলিয়ার দক্ষিণ গাজিরচট মুন্সি পাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।

পুলিশ জানায়, গতকাল সন্ধ্যার দিকে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকদ্রব্য ইয়াবা সহ দুইজনকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ২২২পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। যার আনুমানিক বাজার ‍মূল্য ৬৬ হাজার ৬শ টাকা ।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে আজ সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

এই বিভাগের সর্বশেষ