সভাপতি ইলিয়াস কাঞ্চন, হ্যাটট্রিক করলেন জায়েদ খান

আগের সংবাদ

সিনহা হত্যা,প্রদীপ -লিয়াকতের মৃত্যুদণ্ড

পরের সংবাদ

চাঁদপুরে ডাকাতিয়া নদীতে ট্রলারডুবি, নিহত ৫

নিজস্ব প্রতিবেদকঃ

প্রকাশিত :১২:৪৬ অপরাহ্ণ, ৩১/০১/২২

চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পেয়ে বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিখোঁজ হন ১১ জন। পরে ৬ জন সাঁতরে তীরে উঠলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, মো. আওয়াল (৫০), মো. মোবারক (৪৫), মো. নাসির (৩২), আল-আমিন (৩৫) ও নজরুল (৩৫)। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

এই বিভাগের সর্বশেষ