ধামরাই

আশুলিয়ায় ছাত্রলীগ নেতাকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার, থানায় জিডি

আশুলিয়ায় ছাত্রলীগ নেতাকে জড়িয়ে বানোয়াট সংবাদ প্রচার, থানায় জিডি

আগের সংবাদ
সাভারে র‌্যাবের অভিযানে ৬ জঙ্গি আটক

সাভারে র‌্যাবের অভিযানে ৬ জঙ্গি আটক

পরের সংবাদ

ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১২:৫১ অপরাহ্ণ, ১৯/০৭/২০
ধামরাইয়ে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

সাভারের ধামরাইয়ে ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে ধামরাই উপজেলার চৌহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চর চৌহাট এলাকার সুভা মিয়ার ছেলে রিপন মিয়া (৩৫), অপরজন চৌহাট ইউনিয়নের চৌহাট আদর্শ গ্রামের আক্কাছ আলীর ছেলে নূর ইসলাম (৩০)।

এ ব্যাপারে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, রাতে ধামরাইয়ের চৌহাট এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা (নং-২৫) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।