সাভারে বাড়ির ছাদে গাঁজা চাষ ও চিলাকোঠায় মদ তৈরি, গ্রেপ্তার ১

আগের সংবাদ

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

পরের সংবাদ

সাভারে বাসচাপায় গার্মেন্ট শ্রমিক নিহত

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১:০৩ অপরাহ্ণ, ০৫/০৭/২০
ধামরাইয়ে ট্রাকচাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় এক নারী শ্রমিকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

রবিবার (৫ জুলাই) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এঘটনায় ঘাতক বাসটি আটক করতে পারলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

নিহত সুরাইয়া বেগম (৪০) মানিকগঞ্জ জেলার আঁটিগ্রামের আব্দুর সাত্তার খানের মেয়ে। সে সাভারের বলিয়ারপুর নগরকোন্ডা এলাকায় স্থানীয় অবনী ফ্যাশন নামের একটি গার্মেন্ট এ কাজ করতেন।
পুলিশ জানায়, সকালে প্রতিদিনের মত গার্মেন্টে কাজে যোগ দিতে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর বাসস্ট্যান্ডে সড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এসময় রাজধানী থেকে ছেড়ে আসা অগ্রদূত পরিবহনের একটি বেপরোয়া গতির বাস তাকে চাপা দেয়। পরে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সুরাইয়াকে মৃত ঘোষনা করেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে যায়। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের সর্বশেষ