সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে পোশাক নীট ওয়্যার লিমিটেড নামের একটি কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচি পালন করেছে।
আজ রোববার সকালে আশুলিয়ার জামগড়া এলাকার সমীর প্লাজার সামনে অবস্থান নেন শ্রমিকরা।
শ্রমিকরা জানান, গত ২৪, ২৫ ও ২৬ জুন পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ২৭ জুন সকালে কারখানা খোলার কথা থাকলে কারখানায় গিয়ে শ্রমিকরা আরও ১০ দিন বন্ধের নোটিশ দেখতে পান। সেইসঙ্গে শ্রমিকদের জানিয়ে দেওয়া হয় ১ বছর চাকরি করা শ্রমিকদের বেতন প্রদান করা হবে। এই ঘোষণার পর আবার কারখানা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘেষণা করা হয়। তাই তিন মাসের বেতনের দাবিতে এই অবস্থান কর্মসূচি পালন করে শ্রমিকরা।
এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের যুব কমিটির সভাপতি শেখ হাসান আলী, সাভার আশুলিয়া কমিটির যুগ্ম সাধারন সম্পাদক, শ্রমিক নেতা মাহবুব আলম বাচ্ছু, শ্রমিক নেতা বাকের, অরবিন্দু ব্যাপারী বিন্দুসহ প্রায় শতাধিক শ্রমিক।