দেশীয় ব্রান্ডের তামাকজাত পণ্যে কর হ্রাসের দাবিতে সাভারে মানববন্ধন

আগের সংবাদ

আশুলিয়ায় নারী শ্রমিককে শ্লীলতাহানির অভিযোগ

পরের সংবাদ

সাভারে পৃথক ঘটনায় পানিতে ডুবে শ্রমিকের মৃত্যু, আরেকজন নিখোঁজ

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:১৯ অপরাহ্ণ, ২৩/০৬/২০

সাভারের খাগান এলাকায় একটি পুকুরে গোসল করতে গিয়ে মিরাজ (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।নিখোঁজের চার ঘন্টা পর সন্ধ্যা ৭ টার দিকে মোহাম্মদ হাউজিংয়ের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

অপরদিকে, পৃথক ঘটনায় পানপাড়া এলাকায় বংশী নদীতে নৌ পাড়াপাড়ের সময় পানিতে পড়ে একজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মাহফুজুর রহমান পৃথক এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত মো. মিরাজ সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া গ্রামের হাবিবুল্লাহর ছেলে। সে স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে ৯৯৯’এর কলের মাধ্যমে সাভারের খাগান এলাকায় পুকুরে পানিতে গোসল করতে নেমে একজন নিখোঁজ হওয়ার সংবাদ পান তারা। পরে দ্রুত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে। এরপর সন্ধ্যা ৭টার দিকে পুকুরের তলদেশ থেকে নিখোঁজ মিরাজের নিথর দেহ উদ্ধার করা হয়।

অপরদিকে তেঁতুলঝোড়া ইউনিয়নের পানপাড়া এলাকায় বংশী নদীতে নৌ পাড়াপাড়ের সময় দুর্ঘটনাবশত এক পুরুষ পড়ে গিয়ে নিখোঁজের সংবাদ পেয়েছেন তারা। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে রাত ৮টা নাগাদ উদ্ধার কাজ শুরু করেছেন। এছাড়া ডুবুরী দলকে তলব করা হয়েছে। তবে তাৎক্ষণিক ভাবে নিখোঁজ ব্যক্তি স্থানীয় একটি প্লাস্টিক কারখানার শ্রমিক বলে জানালেও বিস্তারিত পরিচয় জানাতে পারেননি এই কর্মকর্তা।

এই বিভাগের সর্বশেষ