ধামরাই

সংবাদে ভূল ছবি প্রকাশে থানায় জিডি

আগের সংবাদ

আশুলিয়ায় স্কুল ছাত্রের রহস্য জনক মৃত্যু

পরের সংবাদ

ধামরাইয়ে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:২৯ অপরাহ্ণ, ২৬/১১/১৯

নিজস্ব প্রতিবেদক, ধামরাই:

ঢাকার ধামরাইয়ে সোহরাব হোসেন সৌরভ (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে ধামরাইয়ে ঢুলিভিটা এলাকায় ‘এন এন্ড এন সিএনজি স্টেশনে’র কোয়ার্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সৌরভ কুষ্টিয়া জেলার ভেরামারা থানার ফারাকপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি এন এন্ড এন সিএনজি স্টেশনের ইলেকট্রিশিয়ানের কাজ করতেন বলে জানা গেছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই পাম্পের কোয়ার্টার থেকে সৌরভের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোরওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে।