ইস্কান্দার হোসাইন (রুদ্র), নিজস্ব প্রতিবেদক:‘জীবনের আগে জীবিকা নয়, সড়ক দুর্ঘটনা আর নয়’-এ প্রতিপাদ্য নিয়ে আশুলিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০১৯ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে ২২ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টায় আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। এরপর র্যালীটি থানা ও বলিভদ্রবাজার প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়। সেই সময় গণসচেতনতা মূলক লিফলেট বিলি করা হয়।
নিরাপদ সড়ক চাই আশুলিয়া কমিটির সদস্য সচিব মোঃ শাকিল আহম্মেদ নেতৃত্বে র্যালীতে অংশগ্রহণ করেন, আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দীপু, আশুলিয়া রিপোর্টার্স ক্লাব এর সভাপতি শাহ আলম , আশুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি বাবুল আহমেদ, সাংবাদিক হাসান ভূঁইয়া, বাংলাদেশ মটর শ্রমিকলীগ ঢাকা জেলা উত্তরের সভাপতি এসএম শওকত হোসেন, মুজিব সেনা ঐক্যলীগের আশুলিয়া থানা কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফ।
এছাড়াও জাতীয় নিরাপদ সড়ক চাই আশুলিয়া থানা কমিটির সদস্য মোঃ রিপন, মোঃ নিরব হোসেন, আলী সিমান্ত, মোঃ মতিউর রহমান,মোঃ মাসুুদুল ইসলাম রানা, মৃদুল, নেছার উদ্দিন, জাহাঙ্গীর প্রধান, সুচিত্রা রায়, মোঃ আলম, মোঃ মামুন মোঃ রাকিব মোঃ হৃদয় মোঃ ফরহাদ, ইউসুফ খান,শাহজালাল,মোকলেছুর রহমান ও আকলিমাসহ আরো অনেকে এ র্যালীতে অংশগ্রহণ করেন।
২৬ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই স্লোগান নিয়ে গড়ে তোলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বাংলাদেশে প্রথম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।